• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা বিজয়নগরে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক

আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা

অভিযান ডেস্ক / ৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা। নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরসভার সর্বস্তরের ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে ঘোষিত জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয় পর্যায়ে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরে অ্যাডভোকেট রুমা জানান, নির্বাচিত হলে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গড়ে তুলতে চান। একই সঙ্গে পৌর এলাকা থেকে মাদক নির্মূল করা, নাগরিক সেবার মান উন্নত করা এবং পৌরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন পুঞ্জীভূত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, প্রশাসনিক জবাবদিহিতা ও নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বস্তরের পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।”
নির্বাচনী গণসংযোগ ও প্রস্তুতির অংশ হিসেবে তিনি পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনের পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।


More News Of This Category

You cannot copy content of this page