• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মহাখালী-কিশোরগঞ্জ মালিক দ্বন্দ্ব: ৪ কোম্পানির বাস চলাচল বন্ধ, ‘অনন্যা সুপারে’ পকেট কাটা যাচ্ছে যাত্রীদের, রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক! সাংবাদিক আলিফ হত্যায় শুটার শামীমের ভাগিনা গ্রেফতার “মাহফিলের আলো থেকে অন্ধকারের বিল: সরাইলের বাড়িউড়ায় কিশোরীর আর্তনাদ, পাষণ্ডদের থাবায় ছিন্নভিন্ন শৈশব” গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ

সাংবাদিক আলিফ হত্যায় শুটার শামীমের ভাগিনা গ্রেফতার

অভিযান ডেস্ক / ১৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতরাত আনুমানিক ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২১অক্টোবর) দুপুরে ময়মনসিংহ এসআরবি-১৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারি মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। তিনি দূর্গাপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমের ভাগনে। দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তার প্রাঙ্গন এলাকার ‘শুটার শামীম’ নামে পরিচিত এক সন্ত্রাসীর ভাগনে। শুটার শামিমের বিরুদ্ধে থানায় কমপক্ষে তিনটি হত্যা মামলাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।প্রাঙ্গন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। এসআরবি সূত্র জানায়, সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে এসআরবি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দুর্গাপুর শহরের শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ময়মনসিংহ এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, ‘তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেপ্তার প্রাঙ্গনকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।’ নিহত আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত  ছিলেন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে সীমান্ত এলাকার চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করতেন তিনি।এর আগে ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির।

 


More News Of This Category

You cannot copy content of this page