• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
শ্রীপুরে পিকআপের ব্যাটারি চুরি: ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহাখালী-কিশোরগঞ্জ মালিক দ্বন্দ্ব: ৪ কোম্পানির বাস চলাচল বন্ধ, ‘অনন্যা সুপারে’ পকেট কাটা যাচ্ছে যাত্রীদের, রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক! সাংবাদিক আলিফ হত্যায় শুটার শামীমের ভাগিনা গ্রেফতার “মাহফিলের আলো থেকে অন্ধকারের বিল: সরাইলের বাড়িউড়ায় কিশোরীর আর্তনাদ, পাষণ্ডদের থাবায় ছিন্নভিন্ন শৈশব” গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১

শ্রীপুরে পিকআপের ব্যাটারি চুরি: ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অভিযান ডেস্ক / ৩৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে একটি বাসার সামনে পার্কিং করা পিকআপ ভ্যান থেকে তারসহ ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে স্থানীয় একটি ভাঙাড়ির দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই চুরির ঘটনার সাথে স্থানীয় যুবদল ও কৃষক দলের দুই নেতার নাম জড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী দেওচালা এলাকার ‘সিটি সল্ট ইন্ডাস্ট্রিজ’ ফ্যাক্টরির সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে একটি বাসার গেটে পিকআপ ভ্যানটি পার্কিং করা ছিল। গভীর রাতে চোর চক্র গাড়িটির সংযোগ তার কেটে মূল্যবান ব্যাটারিটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর গাড়ির মালিক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমসি বাজার সাইফুল মাস্টার মোড় এলাকায় অবস্থিত আলমগীরের ভাঙাড়ির দোকানে সরেজমিনে গিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে চুরি হওয়া ব্যাটারি ও কর্তনকৃত তারের অকাট্য প্রমাণ মেলে। অনুসন্ধানে জানা গেছে, এই চুরির ঘটনার সাথে দেওচালা এলাকার স্থানীয় বাসিন্দা ইসলামের ছেলে আল-আমিন এবং অজ্ঞাতনামা আরও দুজন সরাসরি জড়িত। তবে ঘটনার মোড় অন্যদিকে ঘোরে যখন এই চুরির পেছনে প্রভাবশালী মহলের ইন্ধন ও মালামাল বিক্রির চেষ্টার বিষয়টি সামনে আসে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য ও বিভিন্ন চাঞ্চল্যকর প্রমাণে জানা গেছে, তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল এবং তেলিহাটি ইউনিয়ন যুবদলের নেতা ফাহাদ আহমেদ শেখের নাম এই চুরির ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে। এই রাজনৈতিক নেতাদের নাম আসায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সরাসরি চোর আল-আমিনসহ নেপথ্যে থাকা যুবদল ও কৃষক দল নেতার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category

You cannot copy content of this page