অভিযান ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল গ্রামে সরকারি জায়গায় ঘর নির্মানকে কেন্দ্র করে ঘরবাড়ি, সমিলসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুটতপাত করেছেন প্রতিপক্ষকরা । গত ২৭ মে সকাল ৯ টার সময় উক্ত গ্রামের মৃত মুক্তিযুদ্ধা আবু তাহের মেম্বারের ছেলে আব্দুল মন্নাফ ও তার ভাইদের সাথে একই গ্রামের আবু মেম্বার ও তার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী রসংঘর্ষ হয় । এতে প্রায় ৫ জন আহত এবং আব্দুল মন্নানের সমর্থকদের ঘর বাড়ি, সমিল ভাংচুর, স্বর্ণালংকর লুটতপাত, নগদ টাকা চিনিয়ে নেওয়া সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা মনে করছেন। ঘটনাস্থলে আহতের মধ্যে মৃত মুক্তিযুদ্ধা আবু তাহের মেম্বারের ছেলে আল আমিন (৩৫),হানিফ মিয়ার স্ত্রী পিয়ারা খাতুন(৩২), আব্দুল মান্নানের স্ত্রী হাসনা বেগম(৪০) গুরুতর আহত হওয়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সরে জমিনে জানা যায়, সিঙ্গারবিল বাজারস্থ মুক্তিযুদ্ধা আবু তাহের মেম্বারের ছেলে আব্দুল মান্নান তার বাবা জীবদ্দশায় তার বাড়ির সামনে সরকারী নালার উপর একটি স্থাপনা নির্মান করেছিলেন। পরে তার বাবার মৃত্যুর পর উক্ত স্থাপনা একই গ্রামের আব্দুর রশিদ ওরফে আবু মেম্বার মসজিদের কথা বলে উক্ত স্থাপনা দখলে নিতে চান। পরে বিষয়টি নিয়ে আব্দুল মান্নান বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন তদন্ত শরু হলে অবস্থা বেগতিক দেখে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাছান বিষয়টি সমাধান করেন এবং সরকারী জায়গায় কেউ যেতে পারবে না বলে সিদ্ধান্ত প্রদান করেন। উক্ত সিদ্ধান্ত অবমাননা করে আবু মেম্বারের সমর্থকরা উক্ত জায়গা দখল করতে গেলে আব্দুল মান্নানের সমর্থকরা এতে বাধা দেয়। পরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আবু মেম্বারের সমর্থকরা দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল মান্নান এবং তার ভাইদের ঘর বাড়ি সমিল কারখানারসহ বাড়ির মহিলাদের উপর আক্রমণ করতে থাকেন এবং মহিলারা পাশের বাড়ির লোকজনদের কাছে আশ্রয় গ্রহণ করেন। পরে সুযোগ বুঝে তারা লুটতপাত করতে থাকে। এ অবস্থায় আব্দুল মান্নানের মেয়ে বৃষ্টি আক্তার (২০) ৯৯৯ ফোন দিলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান অভিযানকে জানান, ৯৯৯ খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। সেখানে যাতে আর ঝগড়া-ঝাটি না হয় বিষয়টি আমরা খতিয়ে দেখছি।