• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়ার দাফন সম্পন্ন

Reporter Name / ৩৪৪ Time View
Update : সোমবার, ২০ জুন, ২০২২

কাওছার আহমদ :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়া(৭৪)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গত শুক্রবার (১৭জুন) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ দেবপুর ঈদগা মাঠে নামাযের জানাজা শেষে লক্ষিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার(ভূমি), মাধবপুর। মোঃআলাউদ্দিন।

তিনি বীর মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহম আলী, ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, মুক্তিযোদ্ধা দোলা মিয়া, জারু মিয়া, হিরা মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মাহফুজ মিয়া কিছুদিন ধরে হার্টের সমস্যায়
ভূগছিলেন, গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
মুত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


More News Of This Category

You cannot copy content of this page