• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরে পাকা ঘরে ঠাঁই হচ্ছে ১৫৮ টি পরিবার

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকা ঘরে ঠািই হচ্ছে ১৫৮ টি পরিবার।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার রঙিন টিনে ছাউনির ঘর ও জমি পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১৫৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে নির্মিত ঘরের দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।  তারই ধারাবাহিকতায়  বিজয়নগর উপজেলায় ১৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। এই পযর্ন্ত বিজয়নগরে ৩৬০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা  নিশ্চিত করা  হয়েছে ।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। তার মধ্যে বিজয়নগরে ১৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর  হস্তান্তর করা হবে ।


More News Of This Category

You cannot copy content of this page