ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ২৯ সে সেপ্টেম্বর রোজ বৃহষ্পতিবার বাদ আছর উপজেলার আল হাসাঈন ওয়াল হোসাইন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রসায় উক্ত সভা অনুষ্ঠিত হয় । উপজেলার ইমাম মুয়াজ্জিন কমিটির সভাপতি ও সাটির পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারীরর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা, দৌলতবাড়ী দরবার শরীফের পীরে তরিকত, আল্লামা হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ । স্বাগত বক্তব্য রাখেন যুব কমিটির সভাপতি মোঃ দুলাল আহমেদ। উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সূরা কমিটির সদস্য, মোঃ শাহজাহান মেম্বার, সহ সভাপতি মোঃ ইছহাক সরকার, মোঃ শফিকুল ইসলাম রেনু সরকার, হাজী আবু জাহের, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল আমীন সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হযরত মাওলানা নুরুল ইসলাম, হযরত মাওলানা শফিকুল ইসলাম নাঈমীসহ আরো অনেকে । প্রত্যেক বক্তাই প্রতিবছরের ন্যায় এবারও জাকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ ) পালনের ব্যপারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামী ১২ ই রবিউল আওয়াল উপজেলার চম্পকনগর চৌরাস্তার মোড় হতে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জড়ো হয়ে দোয়া ও তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন । এ সময় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ সম্পাদক আব্দুল হামিদ, ছাত্র কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন রোবেল, ওলামা পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রকি্্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।