• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট

বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ।

Reporter Name / ৫৫৪ Time View
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। ৯ অক্টোবর ১২ ই রবিউল আওয়াল রোজ রবিবার উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধাণ উপদেষ্ঠা, জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান, দৌলতবাড়ী দবার শরীফের পীরে তরিকত, হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল ৯ টার সময় উপজেলার চম্পকনগর চৌরাস্তার মোড় হতে হাজার হাজার সুন্নি জনতার এক র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের মাঠে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ও অভিযানের প্রতিষ্ঠাতাত চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুব কমিটির সভাপতি দুলাল আহমেদ। উপস্থিত বক্তব্য রাখেন, সা‌হেবজাদা পী‌রে ত‌রিকত, সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ জুম্মান,সৈয়দ আখলাক উ‌দ্দিন আহ‌মেদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি ইছহাক সরকার,ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, নুরুল আমীন সরকার, রৌপা দরবার শরীফের মোতাওয়াল্লী কবি ম ফ স তাবরীজ সরকার, বিজয়নগর মডেল মসজিদের খতিব মেজবাহ উদ্দিন , আবুল ফজল সর্দার, হযরত মাওলানা রায়হান উদ্দিন মোল্লা, হাজী আবু জাহের, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহমান নাঈমী প্রমূখ। ঈদে মিলাদুন্নবী (সা: ) এর তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন, অদ্যকার সভার সভাপতি, ইসলামিক নেতা, হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে দলমত ‍নির্বিশেষে একই পতাকাতলে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নবীজির শান ও মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ বিজয়নগর উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি কামরুল হাসান শান্ত ও অন‌্যান‌্য সংবাদকর্মীসহ আ‌য়োজক ক‌মি‌টির আব্দুল হা‌মিদ , শেখ ম‌হিউ‌দ্দিন রো‌বেল ও অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন। পরে দোয়া, মিলাদ, কিয়াম ও তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অভিযান ডেস্ক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page