• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উপ-নির্বাচনে প্রার্থী মোহন মিয়ার মৃত্যু

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

অভিযান  ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া  ২ আসনে উপ নির্বাচনে  মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন পরই মোহন মিয়া (৬৪)  একজনের মৃত্যু হয়েছে। ৭ জানুয়ারি বিকেলে  সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম মোহন মিয়া (৬৪)   সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলীর মৈশানের ছেলে। তিনি গত ৫ জানুয়ারি   স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বেলা  তিনটার দিকে মোহন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আগে থেকেই তাঁর অ্যাজমা সমস্যা ছিল। তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের লোকজন সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে গেছেন।

স্থানীয় লোকজন জানান, মোহন মিয়ার পেশা বলতে তেমন কিছু ছিল না। সন্ধ্যার পর উপজেলার কালীকচ্ছ বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ধূপের ধোঁয়া দিয়ে বেড়াতেন। দোকানিরা যা দিতেন তা দিয়েই স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে সংসার চালাতেন।

 


More News Of This Category

You cannot copy content of this page