• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

শাকিবের মায়া থেকে সরে আসলেন পূজা চেরি

Reporter Name / ৭৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

অভিনেতা শাকিব খানকে জড়িয়ে গত বছরে বেশ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী পূজা চেরি। তাদের জড়িয়ে নানা গুঞ্জন উঠতে থাকে। সে সময় শাকিব আমেরিকা থেকে ফিরলে জানা যায় তার বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন পূজা। আর তাতে যেন গুঞ্জন আরও ছড়িয়ে পড়ার উপক্রম হয়।

এ দিকে, ঘোষণা দিয়ে নায়ক শাকিব থেকে নিজে সরে আসলেন নায়িকা পূজা চেরি। স্পষ্ট জানিয়ে দিলেন ‘মায়া’ ছবিতে তার না থাকার কারণ। গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূজা চেরি জানান তিনি শাকিবের বিপরীতে ‘মায়া’ সিনেমায় থাকছেন না। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বেশ কিছু অনলাইন এ দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয় নাই।’ তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল । কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ । আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।


More News Of This Category

You cannot copy content of this page