• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

সরাইলে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন, সদস্য সচিব জাকির

Reporter Name / ৭৬০ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

মো.রুবেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা যুবদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সরাইল উপজেলা যুবদল।সরাইল উপজেলা অধীনস্থ উক্ত কমিটিতে শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক পদে মো. শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মো. নোমান ভূইয়া ও মো. জাকির হোসেন কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

৫ ই মার্চ ২০২৩খ্রিঃ, রবিবার সকালে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলম মিয়ার যৌথ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরাইল উপজেলা এর দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন তারা।

এ ব্যাপারে সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা যাছাই বাছাই করে ত্যাগী ও যোগ্য কর্মীদের দায়িত্ব দিয়েছি। আশা করি তাঁরা যথাযথ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তাঁরা দলের পদবী নিয়ে বসে থাকবেন না। দলের জন্য কাজ করবেন।’

শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদ্য আহবায়ক পদে দায়িত্ব পেয়ে মো. শাহিন আলম বলেন, সব বাধা ডিঙ্গিয়ে দলীয় সব মিটিং মিছিলে আমরা অংশগ্রহণ করে আসছি ও ভবিষ্যতে করব। যতদিন বেঁচে আছি দলের আদর্শ মেনে কাজ করব।

উল্লেখ্য, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।


More News Of This Category

You cannot copy content of this page