• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরের ধর্মঘরে ‘ আশু’ কে নাগরিক সমাজের সংবর্ধনা

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

কাওছার আহমদ :

গতকাল মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের ওবায়দুল্লাহ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সন্ধ্যা ৭টায় অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানে স্মরণীয় অবদান রাখায় জনাব আশরাফ উদ্দিন ( আশু)কে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বর্ণীল আয়োজনে শুরু হয় অনুষ্ঠান । মাহজ ইবনে ওবায়দুল্লাহর কোরআন তেলাওয়াত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের সঞ্চালনায় প্রধান শিক্ষক জনাব এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত ব্যক্তব্য রাখেন ওবায়দুল্লাহ কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ ওবায়দুল্লাহ, , প্রধন অতিথির বক্তব্য রাখেন কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার আনোয়ারুল হক মির্জা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মঘর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম হারুন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মিসবাহ উল বর পলাশ, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এখলাছুর রহমান গেদু, তৈয়ব আলী, ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন পরোপকারী আশুর মতো লোক আমাদের সমাজে আজকাল নেই বললেই চলে।তাঁর এধরনের অবদানের জন্য তাকে স্যালুট জানায় এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। সংবর্ধিত ব্যক্তি আশরাফ উদ্দিন আশু বলেন, আমি যেন আরো বেশি বেশি জনসেবা করতে পারি সেই জন্য আপনাদের দোয়া চাই। ফুল দিয়ে বরণ , ক্রেষ্ট প্রদান এবং মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।


More News Of This Category

You cannot copy content of this page