বিজয়নগর প্রতিনিধি। বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন সাতগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে নুর আহমদ তার পৈত্রিক ভিটি বাড়ির মধ্যে তৈরিকৃত পোল্ট্রি ফার্ম জোরপূর্বক দখলে করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি, আর ৪৬/২০২২ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, সাতগাঁও গ্রামের মৃত আবদুল হক এর ছেলে তাহের মিয়া, বাছির মিয়া, আব্দুল মমিন, আব্দুল বারিক, ও আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে নুরুল হক, সাতগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে নুরুল আমিন, আব্দুল বাছিরের ছেলে নূর আহমেদ ও হোসেন মিয়া, বারেকের ছেলে তারেক মিয়া এবং মৃত গান্ধী আলীর ছেলে জয়নাল আবেদীন । মামলায় অভিযোগ সূত্রে জানা যায় , তার পৈত্রিক সম্পত্তির উপর জোরপূর্বক হস্তক্ষেপ করার জন্য ও কিছু অসাধু ব্যক্তির পরোচনায়, ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। অন্যথায় তার বসত ভিত্তিতে অবস্থানরত মুরগির খামার দখল করবে বলে হুমকি সহ তাকে মারধর করবে বলে আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এমনকি মুরগির খামারের পাশে থাকা খালি জায়গায় এই তুমি রাতের আধারে জোরপূর্বক ঘর তৈরি করেন। প্রাথমিক পর্যায়ে তাদের এই আচরণে বাদী নিজেকে অসহায় মনে করলে উল্লেখিত মামলা ছাড়াও বিজয়নগর থানা অফিসার ইনচার্জের সহযোগিতা চাই।, গত ২৮শে জানুয়ারি রাত সারে ১২টা জোরপূর্বক ঘর তুলতে গেলে বিজয়নগর থানা পুলিশের সহযোগিতায় রাতে আসামীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসামীদেরকে ১৫১ ধারায় জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থায় বাদী নিজেকে নিরাপত্তাহীনতায় অবস্থান করছেন । এ ব্যাপারে মামলার বাদী নুর আহমদ জানান, আমি আমার পৈত্রিক সম্পত্তির মধ্যে পোল্টির খামার দিয়ে ব্যবসা বাণিজ্য করে আসছিলাম। কিন্তু হঠাৎ কিছু অসাধু ব্যক্তিরা আমার জায়গার উপর জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করে, তাই আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি উক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, সাতগাঁও গ্রামের সম্পত্তি বিরোধ সংক্রান্ত ঝামেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতে মামলা দায়েরের তদন্ত শেষে প্রতিবেদন যথাসময়ে প্রেরণ করা হবে।