• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?

Reporter Name / ১৩২৮ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এবারের এশিয়া কাপকে একেবারে পানসে করে দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কায় চলমান টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। স্বাভাবিক কারণেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন- আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?

বৃষ্টির কথা মাথায় রেখেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ ডে। যথারীতি রিজার্ভ ডে-তে গড়িয়েছিল ম্যাচ। গতকাল সোমবার রিজার্ভ ডে-তেও হানা দিয়েছিল বৃষ্টি। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচে ফল এসেছে।

এদিকে আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।


More News Of This Category

You cannot copy content of this page