• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে ভয়াবহ আগুন::গরু সহ ঘর পুড়ে ছাই

অভিযান 24 / ৩৮৬ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বিজয়নগর সংবাদদাতা ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই হয়েছে । এসময় ঘরের সাথে কয়েকটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার রাতে  উপজেলার বুধন্তি ইউনিয়নের  ইসলামপুরে এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট  সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন লাগার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে । পরে অগ্নিকাণ্ডেরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ  এসে  স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যেক্ষদর্শীর জানান আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে বিল্লাল হোসেনের ঘরে আগুন লেগে যায় । এসময় ঘরের মালামালের সাথে ঘরে থাকা ২ টা গরু ঘটনাস্থলে মারা যায় এবং ৭টা গরু অগ্নিদগ্ধ হয়। এসময় পাশে থাকা শামিমের ঘরে আগুন লেগে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এব্যাপারে  বিলাল মিয়ার ছেলে বশির মিয়া জানান,ঘরের উপর দিয়ে কারেন্ট এর তার ছিল।এই তার ছিড়ে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

এব্যাপারে বিজয়নগর ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ে ঘটনারস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের উৎপত্তি কিসে থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খুঁজখবর নেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রনয়ন করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।


More News Of This Category

You cannot copy content of this page