• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে মাদকের প্রতিবাদ করায় মামলা অতপর সংবাদ সম্মেলন

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পত্তন ইউনিয়েেনর আদমপুর গ্রামের মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে আশিক ভুঁইয়া (৫০) ও ফরিদ ভূঁইয়া (৪৫) এর নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে গত ১৭ মার্চ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে । সংবাদ সম্মেলনে তাদের লিখিত বক্তব্যে বলেন, আমরা সমাজে শান্তি প্রিয় মানুষ, আমাদের বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে, মসজিদের আশেপাশে অজুখানায় প্রায় সময়ই মাদক ফেনসিডিলের খালি বোতল ও বিভিন্ন রকম মাদকের খোসা পাওয়া য়ায়। কর্তব্যের তাড়নায় আমরা প্রায় সময়ই মসজিদ কমিটি ও বিভিন্ন নেতৃবৃন্দকে অবগত করে আসছিলাম। কিন্তু কেহই তা কর্ণপাত করে নাই। আমরা এসবের প্রতিবাদ করলে উক্ত গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আতিকুল ইসলাম (৩৮) , মৃত মস্ত মিয়ার ছেলে আনিছ মিয়া (৪২) , মৃত আইনুদ্দিনের ছেলে আবু শ্যামা (৫৫) এবং মিজান মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৮) আমাদের উপর ক্ষেপে গিয়ে, বিভিন্ন ধরনের হয়রানি ও আক্রমনাত্মক আচরণ করেন। তারই প্রতিক্রিয়ায় গত ১৯শে ফেব্রুয়ারী মোহাম্মদ আতিকুল ইসলাম ওরফে কুদ্দুস মিয়া বাদী হয়ে পাঁচ শতাংশ জায়গা দখল করেছি মর্মে আমাদেরকে হয়রানি অপ্রাসঙ্গিক মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করেন। যাহা আমরা কোনভাবে জড়িত না । এলাকাবাসী সবাই জানে, উক্ত জায়গা কবরস্থানের অধীনেই আছে।
উক্ত মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়তই আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমি ও আমার পরিবার আতঙ্কে দিনাপাত করিতেছি। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা ।


More News Of This Category

You cannot copy content of this page