• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে এশিয়ান টিলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১০১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

অভিযান ডেস্কঃ
নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এশিয়ান টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ ইং পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইরফান উদ্দিন আহাম্মেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের বিজয়নগর প্রতিনিধি মোঃ সারুয়ার হাজারী পলাশ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ আব্দুল জলিল। উপস্থিত বক্তব্য রাখেন, দৈনিক ফ্রন্ট ইয়ারের সম্পাদক আব্দুর রহমান খান ওমর, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ’ঞাঁ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, বিজয়নগর থানার অফিার ইনচার্জের প্রতিনিধি এসআই মেহেদি হাসান,সদর ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইছাক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোঃ দুলাল, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমূখ। প্রত্যেকই বক্তৃতায় এশিয়ান টিভির আরো সফলতা কামনা করেন। এ সময় প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিকবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page