• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকদের মানববন্ধন

Reporter Name / ৮৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

অভিযান২৪ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বেতন ভাতার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ( ১৮ জানুয়ারী) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের সামনে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট টিচার্স ফেডারেশন ও আমরা মুক্তিযুদ্ধার সন্তান ফোরামের উদ্যোগে সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের ব্যানারে শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে দ্রুত বকেয়া বেতন বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক ইন্সট্রাক্টর মোঃ আল আমিন, শাহনাজ পারভীন, আবুল কাশেম, শেখ মাসুম মিয়া, মোঃ তোফাজ্জুল হক, সজল চন্দ্র দাস, ছাত্রনেতা নিলয় রহমান ইমন প্রমুখ। মানবন্ধনে শিক্ষকদের সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয় এবং একজন শিক্ষক তার সন্তানকে নিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং বেতন বন্ধ থাকায় বাচ্ছার দুধের টাকা যোগার করতে পারে না বলে জানান।দ্রুত বেতন ভাতার দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


More News Of This Category

You cannot copy content of this page