• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত টাকা কৃষক কন্যাদের দেবেন হরভজন

Reporter Name / ১১৫১ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ভারতীয় সংসদের নিম্নকক্ষ তথা রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং।

ভারতীয় বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা এই ক্রিকেটার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পরই বড়সড় ঘোষণা দিয়েছেন।

সংসদ সদস্য হিসেবে মাসিক প্রাপ্ত সম্মানী দেশের অসহায় কৃষক পরিবারের কন্যাদের শিক্ষার জন্য দান করার ঘোষণা দিয়েছেন হরভজন সিং।

নিজের অফিসিয়াল টুইটারে হরভজন সিং লেখেন- রাজ্যসভার একজন সদস্য হিসেবে আমার বেতন কৃষকের কন্যাদের শিক্ষা এবং অগ্রগতিতে দান করা হবে। দেশের উন্নতিকল্পে আমি যোগদান করেছি। নিজের সাধ্যমতো সমস্ত কিছু করার চেষ্টা করব।

গত মাসে পাঞ্জাব থেকে রাজ্যসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন তারকা ক্রিকেটার হরভজন সিং। তার সঙ্গেই আম আদমি পার্টির তরফে রাজ্যসভায় পাঠানো হয়েছে পার্টির নেতা রাঘব চাড্ডা, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির কর্ণধার অশোক মিত্তাল, দিল্লি আইআইটি অধ্যাপক সন্দীপ পাঠক এবং শিল্পপতি সঞ্জীব অরোরাকে। সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মনোনীত হয়েছেন।

পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের ৯২টিতেই জয়লাভ করেছে আম আদমি পার্টি। গত বছর হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেন।

এরপরই হরভজন সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সাবেক তারকা ক্রিকেটার নভজোৎ সিং সিঁধুর সঙ্গে। সিঁধুর সঙ্গে সাক্ষাতের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা রটে যায় হরভজনের।


More News Of This Category

You cannot copy content of this page