• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

‌বিজয়নগ‌রে আলহাজ্ব আবু ছা‌য়েদ ফ‌কি‌রের ১ম ওরশ বা‌র্ষিকী পা‌লিত

অভিযান 24 / ৪১৬ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে দৌলতবাড়ী দরবার শ‌রি‌ফের এক‌নিষ্ঠ খা‌দেম, শাহ সূ‌ফি আলহাজ্ব আবু সাঈদ ফ‌কি‌রের ১ম ওরশ বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে । ১৬ সে‌প্টেম্বর রোজ শ‌নিবার বাদ মাহ‌রিব হ‌তে মধ‌্য রাত পর্যন্ত উপ‌জেলার ইছাপুরা ইউ‌নিয়‌নের ডালপা মে‌হেরআলীর বা‌ড়ি‌তে উক্ত ওরশ মোবারক অনু‌ষ্ঠিত হয় । উক্ত ওর‌শে প্রধান অ‌থিতি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, দৌলতবাড়ী দরবার শ‌রি‌ফের পী‌রে ত‌রিকত, জাতীয় মিলাদ ক‌মি‌টির চেয়ারম‌্যান, আল্লামা হযরত মাওলানা শাহসূ‌ফি সৈয়দ নাঈম উ‌দ্দিন আহ‌মেদ । ওর‌শে মূল‌্যবান তাকরীর পেশ ক‌রেন, আল্লামা হযরত মাওলানা হা‌ফেজ আব্দুর রহমান নাঈমী, হযরত মাওলানা শ‌ফিকুর রহমান নাঈমী , আল্লামা হযরত মাওলানা হা‌ফেজ জুবা‌য়ের, হযরত মাওলানা জ‌হিরুল ইসলাম, হযরত মাওলানা মাহবুদুল হাসান হা‌শেমী।
শাহসূ‌ফি আবু ছা‌য়েত ফ‌কির দৌলতবাড়ীর মূল মহাজান আল্লামা শাহসূ‌ফি সৈয়দ বাহাউ‌দ্দিন উ‌দ্দিন আহ‌মেদ রহমাতুল্লা‌হি আলাই‌হির এক‌নিষ্ঠ মু‌রিদ ছি‌লেন। তি‌নি এলাকার একজন বি‌শিষ্ট শা‌লিশকারক ও এলাকার সভাপ‌তি ছি‌লেন । তার জীব‌নের বে‌শিরভাগ সময়টুকু দৌলতবাড়ী‌ তার পী‌রের সা‌ন্নি‌ধ্যে কা‌টি‌য়ে‌ছেন ।
প্রধান অ‌তি‌থি তার বক্তৃতায় আলহাজ্ব আবু ছা‌য়েদ ফ‌কি‌রের স্মৃ‌তিচারন ক‌রেন এবং দরবা‌রে তার অবদা‌নের কথা আ‌লোচনা ক‌রেন ।
প‌রে ইসলামী আ‌লোচনা দোয়া ও তাবারক বিতর‌নের মধ‌্য দি‌য়ে উক্ত ওর‌শের সমা‌প্তি ঘ‌টে ।
এ সময় উপ‌জেলা আহ‌লে সুন্নাত ওয়াল জামা‌তের সাধারণ সম্পাদক, সাংবা‌দিক , লেখক ও গ‌বেষক সারুয়ার হাজারী , অর্থ সম্পাদক আব্দুল হা‌মিদসহ দরবা‌রের আ‌শেকান, মু‌রিদান , মু‌হি‌ব্বিয়ান ও এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তি বর্গরা‌ উপ‌স্থিত ছি‌লেন ।


More News Of This Category

You cannot copy content of this page