• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে ভেঙ্গে প‌ড়ে‌ছে শতাধিক বছরের পুরনো  বটবৃক্ষ

মোঃ আলমগীর হোসাঈন / ৪০৪ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর-রসুলপুর গ্রামে অলৌকিকভাবে কয়েকশ বছর পুরনো বটবৃক্ষ ধুমরে মুচড়ে ভেঙে গেছে। সরেজমিন, দেখা যায়, গত ১৯শে আগস্ট শনিবার মধ্য রাতে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না থাকার পরও বট বৃক্ষটি উপড়ের মধ্যস্থল দিয়ে চার ভাগ বিভক্ত হয়ে পশ্চিম পাশের অংশটি নদীতে পড়ে যায়। বট বৃক্ষটি প্রায় কয়েক’শ বছরের পুরনো বলে স্থানীয়দের দাবি। বৃক্ষটির প্রায় ৫ বিঘা জমির উপর বিস্তৃত ছিল।বৃক্ষটির নিচে সনাতন ধর্মালম্বীদের শ্মশান ও পূজা মন্ডপ ছিল। সেখানে সনাতন ধর্মাম্বলীরা নিয়মিত পূজা অর্চনা করতেন। এই বৃক্ষের নিচে এলাকার লোকজন আশা পূরণ, রোগ মুক্তির আশায় খাবার ও মিষ্টি রেখে আসতেন। স্থানটি দেখতে নির্জন ও নীরব।

আশেপাশের লোকজন জানান, ঐদিন রাত ১২টা ৫ মিনিটে বিকট আওয়াজ হয় । এক পর্যায়ে গাছটিকে শিকড় সহ ভেঙ্গে প‌ড়ে যায় ।

ওই এলাকার স্থানীয় মামুন মিয়া বলেন, সেদিন মধ‌্য রা‌তে খুব আওয়াজ আমরা শুনে আমরা ক‌য়েকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে কিছু দে‌খি নাই । অ‌নে‌কে ভাব‌ছেন কোন অ‌লৌ‌কিক শ‌ক্তি বটবৃক্ষটিক ভেঙ্গে দি‌য়ে‌ছে ।

স্থানীয় বাসিন্দা  বাবুল মিয়া বলেন, সারা দিন গাছটি ভাল ছিল। রাতে কোন বৃষ্টি ঝড় বৃষ্টি ছিল না। সকালে উঠে আমারা দেখি গাছটি দুমড়ে মুছড়ে পড়ে আছে।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবী, গাছটির পাশ দিয়ে ব্যস্ততম রামপুর মনিপুর সড়ক। নিরব সময় গাছের নীচ দিয়ে যাতায়াত করার সময় অদ্ভুত চিৎকার চেঁচামেচি শোনা যেত। এতে পথচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে যাতায়াত করত।
নিউজ ডেস্ক : অ‌ভিযান ২৪ , বিজয়নগর , ব্রাহ্মণবা‌ড়িয়‌ি ।


More News Of This Category

You cannot copy content of this page