• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: / ৯৬৬ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ফলে প্রায় দেড় ঘণ্টা যাবত ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এসময় ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা থেকে মাধবপুর কলেজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে রাস্তার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মহামান্য হাইকোর্ট ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। ফলস্বরূপ যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। আর ডিপ্লোমা প্রকৌশলীরা জন্মলগ্ন থেকেই আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, শিক্ষার্থীরা কলেজের সামনে ১১ টার পর থেকে  অবস্থান নিয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কলেজের সামনে মহাসড়ক হওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে জুনিয়র ইন্সট্রাক্টর আনোয়ার হোসাইন জানান, ছাত্ররা যৌক্তিক দাবি করেছেন। আমি আশা করব আদালত তাদের দাবি বিবেচনা করে সুষ্ঠু সমাধান করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করবেন। অধ্যক্ষ মোহসিনুর রহমান জানান, আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করেছে। আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের সবাই কাজ করছে।


More News Of This Category

You cannot copy content of this page