• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হচ্ছে সাড়ে ৪২ হাজার

ডেস্ক রিপোর্ট / ৭২০ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকায় সাড়ে ৪২ হাজার ভোটকেন্দ্রের তালিকা দিয়েছে। ফলে ২ হাজার ২০০টির বেশি ভোটকেন্দ্র বাড়তে পারে। বুধবার ১৬ আগস্ট নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য এ খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র বাড়ছে।

দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে। ইসির ১০টি অঞ্চলের মধ্যে কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবং নির্বাচনে কেন্দ্র হতে পারে ৪ হাজার ৭০০টির মতো।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।


More News Of This Category

You cannot copy content of this page