• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিদায় ২০২৩, স্বাগত ২০২৪

Reporter Name / ১০৭৪ Time View
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

হারিয়ে গেল আরেকটি বছর, খ্রিষ্টীয় ২০২৩ সাল। বিদায়ী বছরের সব দুঃখ-বেদনা ভুলে রোববার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্বের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশায় বরণ করে নিয়েছে ২০২৪ সালকে।

নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে এগিয়ে চলা। পেছনে ফেলে আসা বছরের ভুল, হতাশা, দুঃখ, গ্লানিকে দূরে ঠেলে নতুন উদ্যমে সাহস নিয়ে পথচলা। দেশজুড়ে শীতের মাঝে উত্তাপ নিয়ে এসেছে ইংরেজি নতুন বছর।

সভ্যতার ইতিহাস বলে, অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার এই স্পৃহা মানুষকে নিয়ে এসেছে এতদূর। তাই নতুন বছরে নতুন স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাবে বিশ্বের অন্যান্য জাতির মতো বাঙালিরাও।

শিক্ষাঙ্গন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে- এমন প্রত্যাশা দেশের সব মানুষের।

এদিকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবার আগে ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতেও আলো ঝলমলে, আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে।

আর বিশ্বের প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ডেরও একঘন্টা আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ কিরিবাতির বাসিন্দারা।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে রোববার বিখ্যাত স্কাই টাওয়ার ঘিরে জড়ো হয় কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই স্কাই টাওয়ার থেকে আতশবাজির মনোমুগ্ধকর ছটায় আলোকিত হয় অকল্যান্ডের আকাশ। সবাই সমস্বরে চিৎকার দিয়ে ওঠে।

নিউজিল্যান্ডের পরই নববর্ষ বরণের প্রস্তুতি চলে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি শহরের হারবার ব্রিজ ও অপেরা হাউজ ঘিরে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এবারও তেমনই হয়েছে।

নতুন বছর উপলক্ষে এবার ৮ দশমিক ৫ টন আতশবাজি ফোটানো হয় সেখানে। নতুন বছরকে সামনে রেখে সিডনিতেই প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে আতশবাজি হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে নতুন বছর উদযাপন করতে যান।


More News Of This Category

You cannot copy content of this page