• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরের ধর্মঘর সীমা‌ন্তে বিজিবি’র হাতে আটক ০৫

কাওছার আহ‌মেদ, ষ্টাফ‌ রি‌পোর্টার , হ‌বিগণ্জ / ১০৯৮ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মাধবপুরের ধর্মঘর সীমান্তে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি’র হাতে আটক ০৫।
মাধবপুর প্রতিনিধ
মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সুনামগঞ্জের শাল্লা
ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘরের সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালের মাধ্যমে জন প্রতি পাঁচ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যেতে যাচ্ছিল।
আটককৃতরা হলেন :- সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) ও তার স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস(২৭)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে উল্লেখিত লোকদের আটক করে। মামলা দায়ের করে রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।


More News Of This Category

You cannot copy content of this page