• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে যে কোন মূল্যে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ওলিও

অভিযান 24 / ৬৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

অভিযান ২৪ ডেস্ক: 

আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণার পর পরই নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। তবে স্বতন্ত্র নাকি অন্য কোনো দল থেকে নির্বাচন করবেন তা জানাননি।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কেউ এলে স্বাগত জানাবো। কারও সমস্যা হোক এমন কিছু করবো না। আমি তো আমার ভোট দিতে পারবো। নির্বাচন সামনে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

ফিরোজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের  পরিচালক এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক পদে আছেন। সম্প্রতি ফেসবুক লাইভে এসে মদকে মেডিসিন এবং এর ব্যবসাকে হালাল মন্তব্য করলে দেশব্যাপী সমালোচনা তৈরি হয়।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন ফিরোজুর রহমান ওলিও।

কিন্তু এ আসনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) চতুর্থবারের মতো দলীয় মনোনয়নপত্র পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, ও আসনের টানা তিনবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।


More News Of This Category

You cannot copy content of this page