• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

আওয়ামী লীগের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে-খালেদ হোসেন মাহবুব শ্যামল

মো: জিয়াদুল হক বাবু / ৫৯৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী যেমন জুলুম নির্যাতন করে জনগণ বিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসার চেষ্টা করেছে এক সময় ছাত্র জনতা তাদের দেশ ছাড়া করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোট রাতে, জনগণ বিহীন ভোট, ক্ষমতার অপব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রুপে অবতীর্ণ করেছে। যার জন্য তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।

ছাত্রজনতার আন্দোলনের সফলতা আসলেও দীর্ঘ ১৬ বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠন সেই সফলতা পরিবেশ তৈরি করেছে। তাই সেই সফলতা বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে হবে। জনগণ কে সাথে নিয়ে আগামীর সরকার বিএনপি গঠন করবে বলে তিনি আশীর্বাদ ব্যক্তিত্ব করেন।

কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এই সব কথা বলেন।

৪ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এর স্বাগত বক্তব্য রাখেন।

চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আলী ইমরান ও সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান কচি মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ভিপি খোকন, সাবেক সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ মানুষ এডঃ তরিকুল ইসলাম খাঁন রোমা ও মোঃ আলী আজম,মাইনুল ইসলাম চপল, মনির হোসেন, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুগ্ম আহবায়ক মোঃ সাজিদুল রহমান ও রেদোয়ানুর হক শিষ।


More News Of This Category

You cannot copy content of this page