• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
 প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না।

আসন পূনর্বিন্যাসে বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, প্রতিবাদে উত্তাল জনতা

আলমগীর হোসেন- স্টাফ রিপোর্টার / ৩৯৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের আসন পুনঃ সীমানা নির্ধারণের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া (সদরবিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া (সরাইলআশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। ইউনিয়নগুলো হলো বুধন্তী, চান্দুরা ও হরষপুর। ভৌগোলিক ভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ১ আগস্ট শুক্রবার সকাল ১০ টার সময়  ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় কয়েক শতাধিক লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এসময় মহাসড়কের উভয়পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ সরিয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক, মোঃ শিহাব উদ্দিন,হরষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রাষ্টু সরকার, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকার,উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি  মোঃ আমিন মেম্বার প্রমূখসহ উপজেলার সর্বস্তরের কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। অবরোধ থেকে তারা ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখন্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা ৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করেন এবং  প্রয়োজনেউপজেলাকে পৃথক সংসদীয় আসনে উন্নীত করারও দাবি জানান।

দাবী না মানলে পর্যায়ক্রমে ২৪ ঘন্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধের আল্টিমেটাম ঘোষণা করেন বক্তারা।

উল্লখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি।


More News Of This Category

You cannot copy content of this page