• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

আ.লীগ যে ভুল করেছে, বিএনপি তা করবে না:  ইঞ্জিনিয়ার শ্যামল

অভিযান 24 / ৭৪২ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বিজয়নগর প্রতিনিধি: 

আওয়ামী লীগ যে ভুল করেছে, সেই ভুল বিএনপি করবে না মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি আরো বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না কোনো বাবা তার সন্তানকে হারাক।

জনগণের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক ছিল না। তারা রাতের অন্ধকারে ছাপানো ভোটে নির্বাচন করে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারা প্রশাসনের মাধ্যমে ১৮ ও ২৪ সালে ভোট ছাপিয়ে ক্ষমতায় এসেছিল।  আওয়ামী লীগের নেতারা ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল। জনগণের ভোটের অধিকারে বিএনপি বিশ্বাসী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় আসেনি। মাত্র টেষ্ট পরিক্ষায় উর্ত্তীণ হয়েছি। সামনে আমাদের ফাইনাল পরিক্ষা। তাই সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। বিএনপি জনগণের ভোটের নির্বাচিত হতে চাই। আমরা ছাপানো ভোটে নির্বাচিত হতে চাই না। শনিবার (১৪সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর  উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে চম্পকনগর কলেজ মাঠে  আয়োজিত, সাবেক প্রধাণ মন্ত্রি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ও সকল শহীদ ছাত্রদের দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  এসব  কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড আনিছুর রহমান মঞ্জু, গোলাম সারোয়ার খোকন প্রমূখ।

উপজেলা বিএনপির  আহবায়ক মোঃ জমির হোসেন দস্তগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা শ্রমিকদলের  সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ভিপি লিটন, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা,  সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ,  উপজেলা মহিলা দলের আহবায়ক মরিয়ম আলমগীর, সাঈদ খোকন, ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম, হৃদয় আহমেদ প্রমুখ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন  কবীর হোসেন মোল্লা।


More News Of This Category

You cannot copy content of this page