• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

এ‌শিয়ান টি‌ভির শ্রেষ্ঠ প্রতি‌নি‌ধি- ২০২৩ নির্বা‌চিত হ‌লেন সাংবা‌দিক সারুয়ার হাজারী

অ‌ভিযান 24 / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

  1. নিজস্ব প্রতি‌বেদক :
    শ্রেষ্ঠ রিপোর্টিংয়ে আবারো সম্মাননা ক্রেস্ট পেলেন এশিয়ান টিভির ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগর প্রতি‌নি‌ধি , সি‌নিয়র সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ । বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়।
    এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিনিধি সম্মেলন। এ সময় এ‌শিয়ান টি‌ভির ভাইস চেয়ারম‌্যান, মাহির আলী খান রাতুল,প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জাহেদ ইবনে হামজা, জেনারেল ম্যানেজার শাহ রেজালউল মাহমুদ, ব্যবস্হাপক,মানব সম্পদ ও প্রশাসন মোহাম্মদ শেখ কাদির, প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসেন,হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির,হেড অব মার্কেটিং শেখ শাখায়ে উল্লাহ মিলন, প্রোগ্রাম প্রধান জাহিদ হোসেন শুভন সহ আরো অনেকে উপ‌স্থিত ছি‌লেন ।
    প্রতিষ্ঠাটির পক্ষ থেকে বিভিন্ন জেলা- থানার শ্রেষ্ঠ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে কাজের উৎসাহ প্রদান ক‌রেন এ‌শিয়ান গ্রুপ ও এ‌শিয়ান টি‌ভির চেয়ারম‌্যান , বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হারুন অর র‌শিদ সিআই‌পি । সেই সা‌থে শ্রেষ্ঠ রি‌পোর্টিং এর জন‌্য শ্রেষ্ঠ প্রতি‌নি‌ধি ২০২৩ , নির্বা‌চিত হন সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ । তি‌নি এ‌শিয়ান টি‌ভি ও ভো‌রের কাগ‌জ এর বিজয়নগর ( ব্রাহ্মণবা‌ড়িয়া ) প্রতি‌নি‌ধি হি‌সে‌বে নি‌য়ো‌জিত র‌য়ে‌ছেন । তাছাড়াও তি‌নি গণ প্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত, অ‌ভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান ।


More News Of This Category

You cannot copy content of this page