• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

গঙ্গানগরে অন্যের বসতঘর জোরপূর্বক ভেঙ্গে রাস্তা নেওয়ার অভিযোগ

Reporter Name / ৩২৫ Time View
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

অ‌ভিযান ডেক্সঃ বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হারিছ মিয়ার বসতঘর জোরপূর্বক ভেঙ্গে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এসময় ভাঙ্গা ঘর থেকে লুটপাটের অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।

এই ঘটনাটি গত ৮ এপ্রিল বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার গঙ্গানগর গ্রামে ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ হারিছ মিয়া বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশ কয়েক বছর পুরাতন একটি টিনশেড ঘর ভাঙ্গা ও ভিতরে থাকা মালপত্র এলোমেলো হয়ে পড়ে থাকতে।

ভুক্তভোগী মোঃ হারিছ মিয়া জানান, ১৯৯৬ সালে আমি আমার বাড়ির প্বাশের কিছু জায়গা বিক্রি করে দলিল সম্পূর্ণ করে জায়গা বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি।কিন্তু ২৮ বছর পরে গত শুক্রবার বিকালে হঠ্যাৎ দিল্লুর আলীর ছেলে নুরুল হক (৪৫) ও শামসুদ্দিন (৫০) এবং শামসুদ্দিন এর ছেলে সফর আলী (৩২) দলবলসহ আমার বসতঘরে হামলা করে ভাঙ্গচুর ও লুটপাট করে আমার ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা তাদের সুবিধামতো আমার ঘরের উপর দিয়ে রাস্তা তৈরি করতে চেষ্টা করছে। আমি সেটার যথাযথ বিচার দাবী করছি।

এব্যপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘর ভাঙ্গচুর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করছি।


More News Of This Category

You cannot copy content of this page