• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

গাইবান্ধায় ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

  • শেখ নাসির আহমেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক ব‌্যক্তির  নিকট থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গু‌য়েন্দা পু‌লিশ। এসময় ৮’শ পিচ সুপারিও জব্দ করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়। সহদেব চন্দ্র বর্মণ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে সুপারির বস্তুার ভিতরে রক্ষিত ৭০ বোতল ফেন্সিডিল ও ৮’শ পিস সুপারি উদ্ধার করে। একইসাথে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ।


More News Of This Category

You cannot copy content of this page