• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পার্টির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

অভিযান 24 / ২৫২ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

শেখ নাসির আহমেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পার্টির সেন্টার কমিটি জমা ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বিকেলে সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি আজিজার রহসান বিএসসি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩১, গাইবান্ধা -৩, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান।

সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ মধু মন্ডল, সহ: সভাপতি মো: সৈয়দ আলী, সহ: সম্পাদক বাবুল সর্দার, দপ্তর সম্পাদক আজিজার রহমান, দামোদরপুর ইউনিয়ন সভাপতি মো: নুরুন্নবী আকন্দ, কামারপাড়া ইউনিয়ন সভাপতি মো: ইসতিয়াক কবীর, জহুরুল ইসলাম স্বপন, মামুন আজমী, তানিছ প্রমূখ।

এছাড়াও ১১টি ইউনিয়নের সভাপতি সস্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় লাঙগল প্রতীকের প্রার্থী মইনুর রাব্বি চৌধুরী রুমান সকলকে জাতীয়পার্টির বিজয়ের লক্ষ নিয়ে কাজ করার আহ্বান জানান।

সেই সাথে সাদুল্লাপুর পলাশবাড়ির উন্নয়নের স্বার্থে সকল ভোটারদেরকে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, লাঙ্গল প্রতীকের প্রার্থী ইঞ্জি: মইনুর রাব্বি চৌধুরীর পিতা ড: টিআইএম ফজলে রাব্বি চৌধুরী দীর্ঘদিন এ আসনের এমপি ছিলেন।
তার মৃত্যুতে আসনটিতে জাতীয় পার্টির অভিভাবকশূণ্য হয়ে পরে। প্রয়াত এমপির স্বপ্ন পূরণে লাঙ্গলের হাল ধরেছেন তিনি।


More News Of This Category

You cannot copy content of this page