• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

জওয়াইপ্রু সভাপতি,ক্লেমেট সম্পাদক ও কিরন জ্যোতি সংগঠনিক পদে নির্বাচিত

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি:  / ১৪৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি: 

বান্দরবানের বান্দরবান জেলার থানচি উপজেলা ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিঃ–এর কাউন্সিলের জওয়াইপ্রু সভাপতি,ক্লেমেট সম্পাদক ও কিরন জ্যোতি সংগঠনিক পদে নির্বাচিত হয়েছে এছাড়াও ৩৩জন সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ গঠন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভা ও নির্বাচন/সিলেকশন কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়।
সমিতির প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত নিয়ম অনুসরণ করে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ভোটের সর্বসম্মত সিদ্ধান্তে বিভিন্ন পদে ৩ জনকে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন এবং সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।
কাউন্সিলের সভাপতিত্ব করেন ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতির সভাপতি ম্যানুয়ওেল ত্রিপুরা ইমন, সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিদায়ী কমিটি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
রাজু খিয়ান, লালপিয়াম বমসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, থানচি উপজেলার পর্যটন খাত দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই খাতে ট্যুরিস্ট গাইডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুসংগঠিত ও দায়িত্বশীল কমিটি গাইডদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ, শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, নতুন কমিটি ট্যুরিস্ট গাইডদের পেশাগত মানোন্নয়ন, নিবন্ধন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা, সঠিক দিকনির্দেশনা এবং এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সকল গাইড সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সমিতিকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে নবগঠিত কমিটির জন্য উপস্থিত সদস্যরা শুভকামনা জানানো হয়।

 


More News Of This Category

You cannot copy content of this page