• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

তাপদাহে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

জসিম আজাদ, উখিয়া কক্সবাজার থেকে:

তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র এ তাপপ্রবাহের কবলে পড়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোও।

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগের সংখ্যা। ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা-ঘাট।

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে তেমন কোনো গাছপালা নেই। ত্রিপলের ছাউনিতে ঢাকা ছোট্ট ঘরে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থাও নেই। যার ফলে নারী-শিশু ও বৃদ্ধরা এই গরমে অস্বস্তিতে পড়েছে।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। এ গরমে হাঁসফাঁস অবস্থা ডাব কিংবা শরবতের দোকানে গিয়ে পিপাসা মিটানোর হিড়িক পড়েছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ।

নুর কলিম নামে এক রোহিঙ্গা বলেন, ক্যাম্পের গরমে অস্থির জন-জীবন। তাই একটু প্রশান্তির আশায় গাছতলায় এসে বসেছি। প্রকৃতিকে শান্ত-শীতল করতে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু বৃষ্টির দেখা খুব একটা মিলছে না।

নুরুল ইসলর্ নামে আরেক রোহিঙ্গা বলেন, আমাদের ঘর গুলো ত্রিপলের ছাউনিতে ঢাকা। এ গরমে ঘরে থাকাও কষ্টকর। পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা নেই। ক্যাম্পের ভিতর গাছপালা ও নেই। আমরা খুব কষ্টে আছি।

এনজিও কর্মী সাবেকুন্নাহার জানান, চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস জন-জীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়। এই উপকারী গাছও মানুষ কেটে টুকরো টুকরো করে। আমাদের আরো সচেতন হতে হবে। বেশি বেশি গাছ রোপণ করতে হবে।

এদিকে উখিয়ার বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। ডাক্তাররা বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে পরামর্শ দিচ্ছেন। সেই সাথে বেশি বেশি পানি পান করতে বলছেন। সুতি কাপড় পরিধান করার পাশাপাশি শিশু বয়স্ক ও গর্ভবতী মায়েদের প্রতি বিশেষ খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। তীব্র গরমে প্রতিদিনই গড়ে অর্ধশত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে।

এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


More News Of This Category

You cannot copy content of this page