• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই

শুভ্র ভট্টাচার্য,সিলেট থেকে / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২,৩৩, ৩৫,৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলী আকবর উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে সিসিক প্রশাসক সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন। সাংবাদিকদের তিনি বলেন, সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পাওয়ায় কাজের পরিধিও বেড়েছে, তবে আয় তেমন বাড়েনি।তিনি আর ও বলেন,নাগরিকদের নগর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মান ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে উন্নয়ন কাজ চলছে অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে নোংরা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মীরা দিন রাত পরিশ্রম করে ও নগর পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছেন। তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলা,গৃহকর যথাসময়ে পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহবান জানান। পরিদর্শনকালে তিনি ১৯ নম্বর ওয়ার্ডের মিরাবাজার খারপাড়া মিতালী আবাসিক এলাকা ৩২ নম্বর ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর, ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ ২ নম্বরসড়ক,৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরান আবাসিক এলাকা এবং ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের তৈয়ব কামাল, সুলতানপুর শ্রীরামপুর এলাকায় চলমান সড়ক, ড্রেন ও সড়ক বাতির কাজ পরিদর্শন করেন।এছাড়া ২২ নম্বর ওয়ার্ডের উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর সড়ক ও ড্রেন উন্নয়ন কাজও তিনি ঘুরে দেখেন। এ সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুমন শিব্দদার,সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান, ভট্টাচার্য লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মোঃ মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page