• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

আলমগীর হোসেন- স্টাফ রিপোর্টার / ২৮২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্বাধীনতার ৫৫ বছরেও কৃষকের ভাগ্যে পরিবর্তনের ছোঁয়া লাগেনি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদরাইল গ্রামের হাজারো কৃষকের।  শুধু একটি ব্রিজ না থাকায় কৃষকরা সারা বছর অতিরিক্ত ব্যয় সহ ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরে জমিনে দেখা যায়,  উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল, ডালপা কুতুবপুর মাতালের বাড়ি সহ প্রায় ১০ হাজার  কৃষক ধান কাটার সময় একটি ব্রিজেল অভাবে অতিরিক্ত টাকা গুনতে হয়।

কৃষি মৌসুমে অতিরিক্ত মাত্রায় ভোগান্তি কেড়ে নেয় তাদের ফসলের হাসি।

ওই এলাকায় বছরে একটি ফসল বোরো ধান, চাষাবাদ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত তাদের ভোগান্তির শেষ থাকেনা। আর এই গুরুত্বপূর্ণ ব্রিজটি হলো বালিয়াজুরী নদীর ব্রিজ। সরকারের কাছে বালিয়াজুরী  নদীর একটি ব্রিজের জন্য কয়েকবার আবেদন ও বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেও কোন ফলপ্রসু  হচ্ছে না।  ব্রিজটি হলে স্বল্প খরচে হাজারো বিঘা বোরো চাষ করা সম্ভব। এতে  কৃষকদের অতিরিক্ত ব্যয় কমবে। যেখানে প্রতি বিঘা ধান কাটতে সরকারি প্রযুক্তিতে দুই হাজার টাকা সেখানে নদীর অপর পাড় লাগে সাত হাজার টাকা। এরপরেও কত ভোগান্তি।  এলাকার  কৃষকরা বর্তমান ব্রাহ্মণকবাড়িয়া ৩ আসনের সাংসদ  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল) সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন এবং, বালিয়াজুরী নদীতে একটি ব্রিজের অনুমোদন আশা করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঁইয়া অভিযান টোয়েংন্টিফোর ডট কমকে  জানান, বিষয়টি গুরুত্বসহকারে সদর দপ্তরে  অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোন উত্তর পাইনি।

অভিযান টোয়েনিএফার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page