• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট

শুভ্র ভট্টাচা‌র্য: / ১৭৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সিলেট জেলা পরিষদের প্রশাসক মো. আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিকতা ও শিষ্টাচার অর্জন করা অপরিহার্য। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা করা জরুরি।গত শনিবার সকালে বিয়ানীবাজারের দুবাগ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। “নৈতিকতা ও সুশিক্ষার মেলবন্ধন” এবং “সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি সাজানো হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ম. সফিউল করিমের সভাপতিত্বে এবং প্রভাষক শ্রীবাস চন্দ্র দাস শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও দুবাগ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি উম্মে হাবিবা মজুমদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, আজীবন দাতা সদস্য ও বিয়ানীবাজার সূচনা পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী, সাবেক দাতা সদস্য হারুনুর রশীদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ আমিন উদ্দিন আহমেদ ও নুরুল কিবরিয়া।আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জীবন গঠনে নৈতিকতা ও শিষ্টাচারের গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুশিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর ওপর তাঁরা জোর দেন।সভার শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এবং শিক্ষামূলক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবুল কাহের চৌধুরী শামীম এবং বিশেষ অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণের পর এক আনন্দঘন ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category

You cannot copy content of this page