• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নবীনগর পল্লী বিদ্যুৎ অফিসে ১০ দফা দাবিতে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি

অভিযান 24 / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থী, বিদ্যুৎ গ্রাহক ও সাধারণ মানুষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) নবীনগর জোনাল অফিসের প্রধান ফটকের সামনে প্লে কার্ড ও লিফলেট হাতে নিয়ে এই কর্মসূচি পালন করেন।

স্থানীয় শিক্ষার্থী ও প্রতিবাদকারীরা ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে বলেন, “আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

তারা বলেন, স্থানীয় প্রশাসন দ্রুত তাদের দাবিগুলোর প্রতি মনোযোগ দিবে এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে। আর যদি দাবি মেনে না নেয় তাহলে আগামী রোববার পল্লীবিদ্যুতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল, পল্লীবিদ্যুৎ কে দালালমুক্ত করণের জন্য নবীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ২১টি ইউনিয়নের ছাত্রসমাজ ও আপামর সাধারণ জনগণকে প্রেসক্লাবের সামনে বৃহৎ আকারে প্রতিবাদ, আন্দোলন ও মানববন্ধন করবো।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


More News Of This Category

You cannot copy content of this page