• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নাছিমা মুকাই আলীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন বর্তমান উপজেলা পরিষদের চেয়াম্যান নাছিমা মুকাই আলীর সমর্থনে
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্বেচ্ছায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বনদ্ধিতা না করার ঘোষণা দিয়ে নাছিমা মুকাই আলীর পক্ষে সমর্থন দিয়ে একাতত্মা প্রকাশ করেন।
এনামুল কবীর সুমন জানান, আমি কারো ব্যক্তির রাজনীতি করি না। বঙ্গবন্ধু আর্দশের সৈনিক। তাই নির্বাচনী মাঠের বিভিন্ন দিক বিবেচনা করে আমি আজ নির্বাচনে প্রতিদ্বনদ্ধিতা না করার সিদ্ধান্ত নিয়েছি এবং বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীকে সমর্থন দিয়ে একাতত্মা পোষণ করছি। তিনি নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে তার পাশে থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেন।
এ বিষয়ে নাছিমা মুকাই আলী উপস্থিত সকল জনতার উদ্যেশে বলেন, আমি এনামুল কবীর সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি আমাকে জোড়ালো সমর্থন জানিয়ে ঐক্যমত পোষণ করেছেন। আমরা সবাই মিলেমিশে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতা পক্ষের শক্তিতে বিজয় করার জন্য সবাইকে অনুরোধ করছি।
উল্লেখ্য : আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে জনমত অর্জনের লক্ষ্যে মাঠে বিচরণ করছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে বিচরণ করে প্রচার প্রচারণায় চালাচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন, উপজেলা বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল জাবের (জাবেদ আহমেদ জয়)।
এদিকে নির্বাচনে তফসিল অনুযায়ী, আগামী ৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।


More News Of This Category

You cannot copy content of this page