• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
চুনারুঘাটে উদ্ধার লজ্জাবতী বানর, সাতছড়ি বনে অবমুক্ত সিলেট থেকে সরাসরি হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী হবিগঞ্জে পাট চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি বিগঞ্জে বিজিবির অভিযানে দুই পাচারকারী সহ দেড় কোটি টাকা মূল্যের মালামাল ও যানবাহন জব্দ। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিলেটে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, পরিকল্পনা লন্ডনে দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লক্ষ টাকা আত্মসাৎ বিজয়নগরে রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই দ্রুত সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন এমপি ফয়সল

বিগঞ্জে বিজিবির অভিযানে দুই পাচারকারী সহ দেড় কোটি টাকা মূল্যের মালামাল ও যানবাহন জব্দ।

অভিযান ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

আবুল হোসেন সবুজ

হবিগঞ্জের মাধবপুরে সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে ০২ পাচারকারী সহ আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু, Red Bull এনার্জি ড্রিংকস এবং ০২টি যানবাহন জব্দ করা হয়েছে ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ মে ২০২৬ তারিখ হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে আসতে দেখে টহলদল কর্তৃক উক্ত ট্রাকটি তল্লাশি করে ট্রাকটিতে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে দেখতে পায় । পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত জিরার কোন বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপর দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর তেলিয়াপাড়া বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আজ ৩ মে ভোর ৭টার দিকে একই এলাকায় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান Red Bull এনার্জি ড্রিংকস এবং গাড়িসহ ০২ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হলেন ১। মোঃ শাহেদ মিয়া (২৫) পিতাঃ শুক্কুর আলী, গ্রাম-তাতিকোনা, পোস্টঃ তাতিকোনা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এবং ২। মোঃ আশরাফুল (২০) পিতা-আলমগীর, গ্রাম-বরখাল, পোস্ট-বাংলাবাজার, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ। পরবর্তীতে বিজিবি আসামিসহ মালামাল ও গাড়িটি মাধবপুর থানায় সোপর্দ করে।

এছাড়াও পৃথক আরেকটি নিয়মিত অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া নামক এলাকা থেকে ভারত হতে পাচারকৃত মালিকবিহীন ০৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।


More News Of This Category

You cannot copy content of this page