• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরের বুধন্তি এলাকায় রবি টাওয়ার পাহাড়াদারের মৃত দেহ উদ্ধার

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মোঃ মজিবুর রহমান সুজন :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আবু লাল ভুঁইয়া (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের রবি টাওয়ারের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু লাল ভুঁইয়া (৫৫) ওই ইউনিয়নের মৃত আব্দুল জব্বার ভুঁইয়ার ছেলে। তিনি রবি টাওয়ারে পাহারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার সময় রবি টাওয়ারে ওই দিনের দায়িত্বে থাকা পাহারাদার আক্তার মিয়া রাতে পাহারা দেয়ার জন্য আবু লাল ভুঁইয়াকে চাবি বুঝিয়ে দেন। পরের দিন মঙ্গলবার সকালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশিরা জানান, নিহত আবু লাল ভুঁইয়া অবসরে বাড়ির কৃষি কাজ করতেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। টাওয়ারের জিনিসপত্র চুরি করতে এসে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চি করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহম্মেদ অভিযান ২৪ ডট কমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযোগ পেলে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
অভিযান ২৪ ডেস্ক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page