• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগ‌রে আউলিয়ানগর আ‌লিম মাদ্রসার অধ‌্যক্ষের অপসার‌নের দাবী‌তে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ / ৭২৭ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আউলিয়া নগর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের  অপসার‌নের দাবী‌তে সংবাদ সম্মেলন ক‌রে‌ছেন এলাকার সুশীল সমা‌জের নেতৃবৃন্দ ।  ২৬ অক্টোবর (শনিবার)  দুপুর ১২ টার সময় উপজেলার আউলিয়া বাজার মাদ্রাসার উক্ত স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয় ।

উপ‌স্থিত সক‌লের উ‌দ্দে‌শ্যে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রে শুনান, সমাজসেবক মোঃ ইসমাইল সরকার।  তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ তহবিলের অপব্যবহার, ছাত্রছাত্রীদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন ইত্যাদির ক্ষেত্রে অসঙ্গতিসহ যৌন নিপীড়ন ও দুর্নীতি কর্মকাণ্ড  রয়েছে ওই  অধ্যক্ষের বিরুদ্ধে। এতে অত্র মাদ্রাসার শিক্ষাব মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে। পাশাপাশি

দুর্নীতি এবং দায়িত্বহীন আচরণে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যে দুই মাসের ওপর সময় গড়িয়ে গেলেও  প্রশাসন  উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। প্রশাসনের দৃষ্টি আড়াল করে নিয়মিত মাদ্রাসায় না এসেও বেতন উত্তোলন করছেন। তাছাড়া ২০১১ সালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অধ্যক্ষেকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ড. আশরাফুল আলম দুর্নীতি প্রমাণ সাপেক্ষে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন।

 তিনি তার লিখিত বক্তব্যে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ১৬ টি দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানে স্বচ্ছ পরিবেশ ও জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।  বক্তব্য রাখেন, সমাজসেবক সিরাজুল ইসলাম শিশু, আব্দুল হান্নান, নাগরিক সমাজের পক্ষে ইছহাক সরকার, শিক্ষানুরাগী জামাল উদ্দিন ভূইয়া, অত্র মাদ্রসার শিক্ষক মনিরুল ইসলাম, সুশিল সমাজের পক্ষে সুমন হাজারী, ইয়াহিয়া খান, মনির উদ্দিন খান, বৈষম্য বিরুধেী ছাত্র আন্দোলনের পক্ষে সোমন মিয়া প্রমূখ।

 এ সময় বক্তারা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক আল আজাদের অপসারনের দাবি জানান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মুজাহেরুল হক অভিযান ২৪ ডট কম কে জানান তদন্ত রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে আমরা একটা শুনানির ব্যবস্থা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


More News Of This Category

You cannot copy content of this page