• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

বিজয়নগরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযান 24 / ২১৬ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার(২৩ জুন) সকাল  ৮টার সময়  উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা আওয়ামীলগের  অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ওরফে ভিপি জহিরের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের গৌরবময় ইতিহাস, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাফল্য  এবং গ্রহায়ন  গণপূর্ত মন্ত্রীর প্রশংসামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির মৃধা। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক  সহকারী অধ্যাপক এনামুল কবীর সুমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী লিটন, উপজেলা আওয়মীলীগের সাবেক সহ-সভাপতি ও ২নং চান্দুরা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান এ, এম, শামীউল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।

এ সময় আওয়ামীলগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার  রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। রাজনৈতিক দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষীকী পালন করছে।


More News Of This Category

You cannot copy content of this page