• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

বিজয়নগরে খাস জায়গায় নির্মাণাধীন দোকান অপসারণ

আলমগীর হোসাঈন / ১৫৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে খাস জায়গা দখল মুক্ত করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার আমতলী বাজারে সরকারি খাস জায়গা থেকে অবৈধ নির্মাণধীন দোকান ঘর ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যাণ্ড (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা।

স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বের সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ তুলেন। পরে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকানঘর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গা অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দর মাধ্যমে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page