• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে চোরাই মোটরসাইকেল সহ আটক-৪

অভিযান 24 / ২২৪ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাই মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ।

১২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাও গ্রামের রহিছ মিয়ার ছেলে সোহেল মিয়া ( ২৬), উপজেলার নোয়াগাও এলাকার মকবুল মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩২), হবিগঞ্জ জেলার বাহুবল থানার সমুজ আলীর ছেলে সাহেদ আলী (৩২) এবং ওই উপজেলার মালেক মিয়ার ছেলে রবিউল আওয়াল।

এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী অফিসার এস আই ইউনুস অভিযান ২৪ ডট কমকে জানান, ছিনতাইয়ে চক্রের  চারজনকে আটক করা হয়েছে। আরোও দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

এ ব্যপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম অভিযান ২৪ ডট কমকে জানান, চিনতাইয়ে চক্রের কোন আসামীকে ছাড় দেওয়া হবে না।

চিনতাই, চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্যঃ  গত ৮ই এপ্রিল উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া বিজয়নগর থানায় ৩৯২/৩৯৪/৩৪ ধারায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।


More News Of This Category

You cannot copy content of this page