• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে তুলাতলা গ্রাম থেকে আমেনার মৃত দেহ উদ্ধার

অভিযান 24 / ৫৩৫ Time View
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  আমেনা খাতুন (৩৫) নামে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর)ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আমেনা খাতুন একই গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ও উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মো. রইছ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে আমেনা খাতুনকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত তকদির হোসেনের ছেলে মো. রইছ মিয়ার সাথে বিয়ে দেন। তিন ছেলে নিয়ে তাদের সংসার। গত ৬ বছর আগে আমেনা হঠাৎ অসুস্থ হয়ে যান এবং মানসিক সমস্যা বলে চিহিৃত হয়।
বৃহষ্পতিবার দুপুরে আমেনা তার চাচীর কুলখানিতে ইছাপুর ইউনিয়নের  তুলাতলা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পরে ভোর  ৫ টার দিকে সবার অগোচরে ধান রাখার ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রাজু আহম্মেদ অভিযান ২৪ ডট কমকে জানান,  খবর পেয়ে মৃত দেহ  উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page