• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে নামধারী সাংবা‌দিক আটক

অভিযান 24 / ১০৮৮ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে নামধারী এক সাংবাদিককে  আটক ক‌রে‌ছেন বিজয়নগর থানা পু‌লিশ। উপ‌জেলার সিঙ্গারবিল বাজারে গণমাধ্যম কর্মী পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক ভূয়া নামধারী সাংবাদিককে আটক করা হ‌য়ে‌ছে।

শনিবার (৮ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, তি‌নি টেলিভিশন সাংবাদিক পরিচয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন এই টাকা দিতে অস্বীকার করলে সজল সংবাদ প্রচার করার হুমকি প্রদান করেন।একপর্যায়ে সজল কোন টেলিভিশনের সাংবাদিক সেটি জানতে চাইলে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন। তার কথাবার্তা স‌ন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা তা‌কে আটক ক‌রে পু‌লিশ‌কে খবর দেন। পু‌লিশ তল্লাশী ক‌রে তার কাছে নিউজ টুয়েন্টিফোর টিভি চ্যানেলের ভূয়া আইডি কার্ড উদ্ধার ক‌রেন।
বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী  অভিযান ২৪ ডট কমকে জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে ।


More News Of This Category

You cannot copy content of this page