• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

বিজয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

অভিযান ডেস্ক / ১২৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিজয়নগর প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের দুই নেতাকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছেন বিজয়নগর থানা  ‍পুলিশ। 

বুধবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০), তিনি উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। অপরজন ৯নং ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ গ্রামের কদর আলীর ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা।

বিজয়নগর থানার মামলা নং-০২, তারিখ ২ মার্চ ২০২৫, বিষ্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজয়নগর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহর নির্দেশক্রমে এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ অভিযান টোয়েন্টিফোর ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category

You cannot copy content of this page