• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের আ‌র্থিক সহায়তা

আব্দুল্লাহ আল হৃদয় / ৩৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.5148148, 0.72291666); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 0); aec_lux: 197.38971; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 42;

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে “বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে অস্বচ্ছল প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গ‌নে উক্ত অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। মোঃ মারুফ মিয়ার সঞ্চালনায়
ওই সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম শিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ জমির হোসেন দস্তগীর। প্রধান আলোচক ছি‌লেন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন, বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম রাষ্টু সরকার এবং খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়েদ খন্দকার। অনুষ্ঠা‌নে উপজেলার বুধন্তী ,হরষপুর , পাহাড় ইউনিয়নের তিন জন অস্বচ্ছ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, সদস্য সচিব খাবিরুর রহমান মনির, বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ ফারুক মিয়া এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ আমিন মেম্বার। বক্তারা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের অবদানকে স্বীকার করে ব‌লেন , বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন” একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং ভবিষ্যতেও সংগঠনটি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
এ সময় প্রেসক্লাব বিজয়নগ‌রের সভাপ‌তি , মা‌সিক সূর্য শপথ প‌ত্রিকার সম্পাদক ও অ‌ভিযান এর চেয়ারম‌্যান সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ, বিজয়নগর উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি হীরা আহ‌মেদ জা‌কির, উক্ত সংগঠনের নেতাকর্মী, বি‌শিষ্ট‌্য ব‌্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্কিারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠা‌নে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বি‌শেষ মোনাজাকের মাধ‌্যমে অনুষ্ঠান‌টি সমা‌প্তি হয়।
উ‌ল্লেখ‌্য : ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ নুরুল আমিন খাঁন এবং সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ বোরহান উদ্দিন খোকন। প্রবাসী‌দের‌কে ঐক‌্যবদ্ধ রাখতে এবং তা‌দের কল‌্যা‌ণে ওই সংগঠণ‌টি প্রতিষ্ঠা ক‌রেন।


More News Of This Category

You cannot copy content of this page